খেলা

কোপায় উদ্বোধনী ম্যাচে হোঁচট খেলো আর্জেন্টিনা

আর্জেন্টিনা
আর্জেন্টিনা

কোপা আমেরিকায় উদ্বোধনী ম্যাচে হোঁচট খেয়েছে ফেভারিট আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বিশ্বকাপের রানার্সআপরা। গ্রুপের আরেক ম্যাচে শুভ সূচনা করে উরুগুয়ে। জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করে আর্জেন্টিনা। সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যাওয়ার পর, লিওনেল মেসির পেনাল্টিতে জয়ের পথেই এগুচ্ছিল আলবি সেলেস্তারা। তবে হাল ছাড়েনি প্যারাগুয়ে।

বিরতির পর নেলসন ভালদেজের গোলে ব্যবধান কমায় তারা। ম্যাচের শেষ প্রান্তে লুকাস ব্যারিওসের গোলে আর্জেন্টিনাকে জয়বঞ্চিত করে, ২-২ এর ড্র নিয়ে মাঠ ছাড়ে প্যারাগুয়ে।

‘বি’ গ্রুপের অন্য ম্যাচে ক্রিশ্চিয়ান রদ্রিগেজের গোলে জ্যামাইকাকে ১-০ ব্যবধানে হারায় গেলোবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ