হ্যাটট্রিকের রাতে ইউরো বাছাইপর্বে জয় পেয়েছে জার্মানি, পোল্যান্ড ও পর্তুগাল। হ্যাটট্রিক করেছেন আন্দ্রে শার্লে, রবার্ট লেওয়ানডোস্কি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
‘ডি’ গ্রুপের ম্যাচে জিব্রাল্টারকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপের অন্য ম্যাচে জর্জিয়াকে ৪-০ গোলে হারিয়েছে পোল্যান্ড। অন্যদিকে আই গ্রুপে আর্মেনিয়ার বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে পর্তুগাল।
আর্মেনিয়ার বিপক্ষে স্বরূপে জ্বলে ওঠেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা তিন ম্যাচে হ্যাটট্রিক করলেন সি আর স্যাভেন। হ্যাটট্রিক গোলটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রোনালদোর ২৬তম গোল। ৩-২ ব্যবধানের এ জয়ে, ডেনমার্ক ও আলবেনিয়ার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে আই গ্রুপের শীর্ষে পর্তুগিজরা।
এদিকে, ‘ডি’ গ্রুপের ম্যাচে দুর্বল জিব্রাল্টারকে গোলবন্যায় ভাসিয়েছে জার্মানি। আন্দ্রে শারলের হ্যাটট্রিক ও টনি ক্রুসের জোড়া গোলে, জিব্রাল্টারকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।