খেলা

জয় দিয়ে সূচনা ব্রাজিলের

 ব্রাজিল
ব্রাজিল

জয় দিয়ে কোপা আমেরিকার শুভ সূচনা করেছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে পেরুকে ২-১ গোলে হারিয়েছে সেলেসাওরা।

অন্যদিকে, কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ভেনেজুয়েলা।

সি গ্রুপের ম্যাচের শুরুতেই, পেরুর মিডফিল্ডার ক্রিশ্চিয়ান কুয়েভার গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। তবে, দুই মিনিট পরেই সমতা আনেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ১-১ সমতায় বিরতিতে যায় দু'দল। দ্বিতীয়ার্ধে, আক্রমণাত্মক খেলেও কাঙ্খিত গোলের জন্য ব্রাজিলকে অপেক্ষা করতে হয় ৯০ মিনিট পর্যন্ত।

খেলার অন্তিম মুহূর্তে, সেলেসাওদের জয়সূচক গোল উপহার দেন ডগলাস কস্তা। শেষ পর্যন্ত, ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এদিকে, আজ রাত তিনটায় মুখোমুখি হবে ইকুয়েডর ও বলিভিয়া। এরপর, ভোর সাড়ে ৫টায় মেক্সিকোর বিপক্ষে লড়বে স্বাগতিক চিলি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ