টেস্ট ম্যাচের পর এবার ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার ভারত অনুশীলন না করলেও দুপুরে নিজেদের তৈরি করে মাশরাফি বাহিনী।
ব্যাট বলে হাতে নামার আগে মিরপুরে হালকা ফিটসেন অনুশীলন করে বাংলাদেশ দল। পরে ইনডোর স্টেডিয়ামে, নেট প্রাকটিস করেন তারা।
প্রধান কোচ হাথুরুসিংহের পাশাপাশি বোলিং কোচ হিথ স্ট্রিক, খেলোয়াড়দের বিভিন্ন বিষয়ে আলাদা টিপস দেন। ঘোষিত ১৫ সদস্যের সবাই যোগ দেন অনুশীলনে। প্রায় দেড়ঘণ্টা ব্যাট-বল হাতে ঝালিয়ে নেন ক্রিকেটাররা।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টাইগার ব্যাটসম্যান লিটন কুমার দাস বলেন, প্রতিটি ম্যাচ আলাদা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলেই ভারতের বিপক্ষে সিরিজ জেতা সম্ভব।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: