খেলা

বিশ্বকাপ বাছাইপর্ব: তাজিকিস্তানের সঙ্গে বাংলাদেশের ড্র

বিশ্বকাপ বাছাইপর্ব
বিশ্বকাপ বাছাইপর্ব

বিশ্বকাপ প্রাক বাছাইয়ের ম্যাচে শেষ সময়ের গোলে জয় হাতছাড়া হলো বাংলাদেশের। তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মামুনুল বাহিনী। ৪৯ মিনিটে এমিলির গোলে ম্যাচে লিড নেয় বাংলাদেশ। তবে ৮৮ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে সমতায় ফেরে তাজিকিস্তান।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধে আকর্ষণীয় ফুটবল খেলেছে বাংলাদেশ। তবে একের পর এক আক্রমণে গেলেও ভাল ফিনিশিংঙের অভাবে গোল পায়নি বাংলাদেশ। ২৪ ও ২৫ মিনিটে মামুনুলের দুর্দান্ত দুটি সেট পিস থেকে স্ট্রাইকাররা গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি।

প্রথমার্ধ গোলবিহীন থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই মামুনুলের আরেকটি ফ্রি কিকে পা ছুইয়ে দলকে লিড এনে দেন জাহিদ হাসান এমিলি। সমতায় ফিরতে মরিয়া তাজিকরাও চালায় পাল্টা আক্রমণ। ৬৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সফরকারীদের আসরোরোভ।

১০ জনে পরিণত হওয়া তাজিকিস্তানের বিপক্ষে এরপর এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

৮৮ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে তাজিকদের সমতায় ফেরান ফাতখুলোয়েভ। আর এ গোলেই ১-১ ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ