খেলা

ব্রাজিলের জয়রথ থামালো কলম্বিয়া

ব্রাজিল
ব্রাজিল

অবশেষে জয়রথ থামলো ব্রাজিলের, বিশ্বকাপের পর টানা ১১টি ম্যাচ জেতা দুঙ্গার দলকে হারের তিক্ত স্বাদ দিল কলম্বিয়া। কোপা আমেরিকায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইলো তারা।

সেইসঙ্গে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের প্রতিশোধও নিল পেকারম্যানের শীষ্যরা।

‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণ হলেও কিছুক্ষণের মধ্যেই ম্যাচে আধিপত্য বিস্তার করে কলম্বিয়া। ফলাফলও তারা পেয়ে যায় ম্যাচের ৩৬ মিনিটেই।

জেসন মারিলোর গোলে লিড নেয় কলম্বিয়া। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করে ব্রাজিল। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় সেলেসাওদের।

ম্যাচ শেষের বাশি বাজার পর দুই দলের খেলোয়াড়রা বিবাদে জড়িয়ে পড়লে লাল কার্ড দেখেন ব্রাজিলের নেইমার ও কলম্বিয়ার কার্লোস বাক্কা। ফলে কোপার নিয়মানুযায়ী পরবর্তী ৩ ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিল অধিনায়ক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ