ট্রেন্ট ব্রিজে সিরিজের চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। কিউইদের দেওয়া ৩৫০ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে জো রুট ও মর্গানের দুর্দান্ত সেঞ্চুরিতে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। এ জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-২ এ সমতা আনলো ইংল্যান্ড।
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে টস জিতে ব্যাট করতে নেমে, দূর্দান্ত শুরু করে নিউজিল্যান্ড। কেইন উইলিয়ামসনের ৯০ এবং মার্টিন গাপটিল ও এলিওটের হাফসেঞ্চুরিতে, নির্ধারিত ৫০ ওভারে, ৩৪৯ রানের বড় স্কোর করে ব্ল্যাক ক্যাপসরা।
বিশাল টার্গেট তাড়া করতে নেমে, ভালো শুরু করে ইংল্যান্ড। তিন অঙ্কের ম্যাজিক ফিগার পূরণ করেন জো রুট ও অধিনায়ক মর্গান।
শেষ পর্যন্ত ৬ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় ইংল্যান্ড।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: