তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩০৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করছে ভারত। এ পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ১০১ রান।
এর আগে টস জিতে ব্যাট করেছে বাংলাদেশ। টাইগারদের সংগ্রহ ছিলো ৯ উইকেটে ৩০৭ রান।
বৃহস্পতিবার মিরপুরে ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথম দিকে বৃষ্টিতে বাধার মুখে পরলেও তা কাটিয়ে ওঠে টাইগাররা।
ভারতের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশকে প্রথম শতরানের উদ্বোধনী জুটি উপহার দেয়ার পথে অর্ধশতক করেন সৌম্য সরকার (৫৪)। সেই ওভারেই রান আউট হয়ে তার বিদায়ে প্রথম উইকেট হারান স্বাগতিকরা।
উমেশ যাদবের করা ষষ্ঠ ওভারে তিন চার ও এক ছক্কায় ১৮ রান নেন তামিম ইকবাল। স্লিপের পাশ দিয়ে হয় প্রথম চার, পরেরটি হাঁকান পয়েন্টের ওপর দিয়ে। বোলার আর মিডঅনের মাঝ দিয়ে তৃতীয় চারটি আদায় করে নিন তামিম। আর শেষ বলে লংঅফ দিয়ে উড়িয়ে সীমানার বাইরে পাঠান এই বাঁহাতি ব্যাটসম্যান।
বৃহস্পতিবার বিকেল ৩টায় মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নামে দু'দল।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাশ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
ভারত দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও মোহিত শর্মা।