খেলা

আইসিসি ওডিআই র‌্যাঙ্কিং

৯১ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে বাংলাদেশ

টাইগাররা
টাইগাররা

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের মাধ্যমেই আইসিসি ওডিআই র‌্যাঙ্কিং এ প্রথমবারের মতো ৭ নম্বর অবস্থানটা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আইসিসির ওয়েবসাইটে ওয়ান্ডে র‌্যাঙ্কিঙের সেরা আট দলের মধ্যে ৯১ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে টাইগাররা।

ভারতের বিপক্ষে সিরিজে একটি মাত্র ওয়ানডে জিতলেই নিশ্চিত হতো বাংলাদেশের ৭ নম্বর অবস্থান। প্রথম ওয়ানডেতেই ভারতের ওপর আধিপত্য রেখে দুর্দান্ত জয় তুলে নেয়ায় নিশ্চিত হয়েছে টাইগারদের প্রাথমিক মিশন।

বাকি দুই ওয়ানডের যেকোনো একটিতে জিতলেই চূড়ান্ত হবে বাংলাদেশের ২০১৭ চ্যাম্পিয়ন্স লিগে খেলা। এমনকি ভারতের বিপক্ষে বাকি দুই ওয়ানডেতে হেরে গেলেও বাংলাদেশের পয়েন্ট হবে ৮৯। সেক্ষেত্রেও ৮৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের থেকে এগিয়ে থাকবে বাংলাদেশ।

বাংলাদেশের সামনে আরও একটি দুর্দান্ত সুযোগ রয়েছে র‌্যাঙ্কিং এ শীর্ষ ৮ দলের মধ্যে থাকার। তা হলো এ বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে হতে যাওয়া ৫টি ওয়ান্ডের যেকোনো একটিতে জিতলেই বাংলাদেশ অর্জন করবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ