বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ওয়ানডের সময় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আঘাত করায় জরিমানা করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে।
ভারতের অধিনায়ককে ম্যাচ ফি এর ৭৫% জরিমানা করেছেন ম্যাচ রেফারি। একই ম্যাচে, শৃঙ্খলা ভঙের অভিযোগে ম্যাচ ফি এর ৫০% জরিমানা করা হয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকেও।
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে রান নেয়ার সময় বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে সজোরে ধাক্কা দেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ওই ঘটনায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় অভিষিক্ত বোলার মুস্তাফিজকে।
এ বিষয়টি নিয়ে শুনানি শেষে দুই জনকেই জরিমানা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ধোনিকে ম্যাচ ফি এর ৭৫% জরিমানা করা হয়েছে।
এদিকে, ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা রান নেয়ার সময় পিচে দাঁড়িয়ে থাকার অভিযোগে মুস্তাফিজুর রহমানকে ম্যাচ ফি এর ৫০% জরিমানা করেছেন ম্যাচ রেফারি।