খেলা

টাইগারদের প্রশংসা বিদেশি গণমাধ্যমে

আল-জাজিরা
আল-জাজিরা

টাইগারদের প্রশংসায় ভাসিয়েছে বিদেশি গণমাধ্যমগুলো। আল-জাজিরা, ইয়াহু নিউজ, ক্রিকইনফোর পাশাপাশি ভারতীয় মিডিয়াগুলোতেও জায়গা করে নিয়েছে মাশরাফি বাহিনী। এদিকে, বাংলাদেশের জয়ে বিস্মিত হওয়ার মতো কিছু নেই বলে মন্তব্য করেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সুনীল গাভাস্কার।

মাত্র চতুর্থবারের মতো ওয়ানডে ক্রিকেটে ভারতবধ, তবে আনন্দ যেন বিশ্বকাপ জয়ের। কোয়ার্টার ফাইনালে বিতর্কিত আম্পায়ারিংয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার কষ্ট ভোলার সীমাহীন জয়োল্লাস।

টাইগারদের ৭৯ রানের জয়ে প্রশংসায় ভাসিয়েছে বিদেশী গণমাধ্যমগুলো। আল-জাজিরার শিরোনাম. দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ। এনডিটিভি স্পোর্টসের হেডলাইনে উজ্জ্বল টাইগার পেসার মুস্তাফিজুরের জ্বলজ্বলে পারফরমেন্স। দ্য ইকোনোমিক টাইমসে টাইগারদের ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার গল্প।

দুর্দান্ত ক্রিকেট খেলে মাশরাফি বাহিনী টিম ইন্ডিয়াকে হারানোয় অবশ্য মোটেই বিস্মিত নন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সুনীল গাভাস্কার। দীর্ঘদিনের ধারাবাহিক পারফরমন্সেই বাংলাদেশ এতদূর এসেছে বলে এনডিটিভিকে জানিয়েছেন তিনি।

এদিকে, ম্যাচের সময় ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের সংঘর্ষের ঘটনা নিয়েও ঝড় বয়েছে গণমাধ্যমগুলোতে। সামাজিক মাধ্যমেও ধোনির সমালোচনা করেছেন ভক্তরা। আর মাঠের বিষয়টি বড় কোনো ঘটনা নয় বলে মন্তব্য করেছেন দুদলের অধিনায়ক।

তবে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আঘাত করায় ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ম্যাচ ফি এর ৭৫% জরিমানা করেছেন ম্যাচ রেফারি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ