কোপা আমেরিকায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমারকে।
ফলে এবারের টুর্নামেন্ট আর ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারবেন না তিনি।
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ানোর সঙ্গে সঙ্গে রেড কার্ড পান নেইমার। নেইমারের ইচ্ছাকৃত এ আচরণে শাস্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। প্রথম দফায় এক ম্যাচের জন্য তার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল।
তবে ল্যাটির আমেরিকান ফুটবল কনফেডারেশন নেইমারকে এত অল্প শাস্তিতে ছেড়ে দিতে নারাজ। পুনরায় ঘটনার তদন্ত করে তারা নেইমারকে কোপা আমেরিকায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।
এদিকে, ওই ঘটনাতেই নেইমারকে ধাক্কা দেয়ায় ২ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন কলম্বিয়ার কার্লোস ব্যাক্কা। তবে এদুজনেরই সুযোগ থাকছে আপিল করার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: