খেলা

কোপা: বলিভিয়াকে হারাল চিলি

কোপা আমেরিকা
কোপা আমেরিকা

কোপা আমেরিকায় বলিভিয়ার বিপক্ষে গোলের ঝড় বইয়ে পরের রাউন্ডে উঠেছে স্বাগতিক চিলি। বলিভিয়াকে ৫-০ গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন চিলিয়ান মিডফিল্ডার চার্লস অ্যারেঙ্গিজ।

অপর ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হেরে এবারের কোপা আমেরিকা থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে মেক্সিকো।

সান্টিয়াগো স্টেডিয়ামে ম্যাচের তিন মিনিটের মাথায় ব্রাজিলিয়ান ক্লাবে খেলা মিডফিল্ডার চার্লর্স অ্যারেঙ্গিজের গোলে লিড নেয় চিলি। প্রথমার্ধেই চিলিয়ানদের হয়ে আরও একটি গোল করেন ইংলিশ জায়ান্ট আর্সেনালে খেলা অ্যালেক্সিস সানচেজ।

দ্বিতীয়ার্ধে অ্যারেঙ্গিজ, গ্যারি মেডেল ও বলিভিয়ার রোনাল্ড র্যা ল্ডসের আত্মঘাতী গোলে ৫-০ ব্যবধানের সহজ জয় পায় স্বাগতিকরা।

অন্য ম্যাচে ইকুয়েডরের হয়ে ম্যাচের ২৬ ও ৫৭ মিনিটে গোল করেছেন মিলার বোলানোস ও এনার ভ্যালেন্সিয়া।

দ্বিতীয়ার্ধে রাউল জিমনেজ স্পট কিক থেকে একটি গোল করলেও হার এড়াতে পারেনি মেক্সিকো। ফলে কোপা আমেরিকার প্রথম দল হিসেবে বিদায় নিতে হয়েছে মিগুয়েল হেরেরার দলক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ