সিরিজ জয় নিশ্চিত করতে হলে আর বাকি মাত্র একম্যাচ। এবার সেই অধরা কাজটি, বাস্তবে রূপ দিতে প্রস্তুত টিম বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ কথা বললেন টাইগার অধিনায়ক মাশরাফি।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে অনুশীলন করে মাশরাফিরা। হালকা ফিটনেস শেষে ইনডোরে ব্যাট-বলের ঝালিয়ে নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে ৭৯ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
তাই সিরিজ জয় নিশ্চিত করতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের।
এদিকে, কিছুক্ষণ আগে অনুশীলনে মাঠে নামে ভারত। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই মহেন্দ্র সিং ধোনী'র দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: