দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা অবসান ঘটালো সার্বিয়া। অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে, ব্রাজিলকে ১-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুললো তারা। এ নিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতেছে সার্বিয়া।
এর আগে, ১৯৮৭ সালে সবশেষ বিশ্বকাপের ট্রফি স্পর্শ করার সুযোগ পেয়েছিল দেশটি।
নিউজিল্যান্ডের অকল্যান্ডের নর্থ হার্বার স্টেডিয়ামে, শুরু থেকেই দূর্দান্ত খেলতে থাকে দুই দল। ম্যাচে এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ব্রাজিল-সার্বিয়া।
ফলে গোলশূণ্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ্যের খেলা তবে বিরতিরপর ম্যাচের ৭০ মিনিটে, স্টেনিসা ম্যানডিকের গোলে এগিয়ে যায় সার্বিয়া।
মাত্র ৩ মিনিট পরেই, অ্যানড্রেস পেরেইরার গোলে সমতায় ফেরে ব্রাজিল। নির্ধারিত সময়ে আর কোন গোল না হলে, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
শেষ মুহূর্তের উত্তজনাপূর্ণ ম্যাচে, ১১৮ মিনিটে মাকসিমোভিচের গোলে শিরোপা জিতে সার্বিয়া।