খেলা

পরিকল্পিতভাবেই বাংলাদেশের কাছে হেরেছে ভারত

বাংলাদেশ-ভারত
বাংলাদেশ-ভারত

পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর থেকে বের করে দিতেই পূর্ণশক্তির দল নিয়ে খেলেও পরিকল্পিতভাবেই বাংলাদেশের কাছে হেরেছে ভারত। পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন, দেশটির সাবেক ক্রিকেটার সরফরাজ নেওয়াজ।

তার মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের সময় এ সিরিজ নিয়ে ষড়যন্ত্র করেছেন। এ জয়ে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত হয়েছে অন্যদিকে পাকিস্তানের সম্ভাবনা আরো কঠিন হয়ে পড়েছে।

মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে, বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ৭৯ রানের দূর্দান্ত জয় পায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে এ জয়কে নিয়ে যখন বিশ্বের গণমাধ্যমগুলো আলোচনার ঝড়, তখন পাকিস্তানের মিডিয়াতে প্রচার করা হচ্ছে ইচ্ছাকরেই বাংলাদেশের কাছে ম্যাচ হেরেছে ভারত।

পাকিস্তানের চ্যানেল দুনিয়া নিউজের ইয়ে হ্যায় ক্রিকেট দিওয়াঙ্গি অনুষ্ঠানে, সেদেশের সাবেক পেসার সরফরাজ নেওয়াজ বলেন, পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী দল ভারত। তবে এরপরও বাংলাদেশের কাছে তারা হেরেছে।

সরফরাজ নেওয়াজের মতে, ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাতে পাকিস্তান দল আসতে না পারে সে জন্যই ইচ্ছে করেই হেরে গেছে ভারত। কারণ এ বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র্যাঙ্কিংয়ে ৮ এর মধ্যে না থাকতে পারলে এ আসরে অংশ নেয়া যাবেনা। বাংলাদেশের এ জয়ে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনেকটা অনিশ্চতই হয়ে গেল।

সরফরাজ নেওয়াজ বলেন, কিছুদন আগেই বাংলাদেশ সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐ সময়েই এই সিরিজ নিয়ে ষড়যন্ত্র হয়েছে, বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, গত এপ্রিলে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব ম্যাচে হেরে বাংলাওয়াশ হয়েছিল পাকিস্তান। ফলে, আইসিসি র্যাকিংয়ে বাংলাদেশের নীচে নেমে যায় পাকিস্তান। সরফরাজ অবশ্য বলেন নি ঐ সিরিজে পাকিস্তান একটি ম্যাচও কেনো জিততে পারেনি?

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ