খেলা

জ্যামাইকাকে ১-০ হারালো আর্জেন্টিনা

আর্জেন্টিনা
আর্জেন্টিনা

লিওনেল মেসির শততম ম্যাচ জয় দিয়েই উদযাপন করলো আর্জেন্টিনা। কোপা আমেরিকায় দুর্বল জ্যামাইকাকে ১-০ হারিয়েছে আলবি-সেলেস্তারা। এ জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পাড়ি জমালো জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। এদিকে, আর্জেন্টিনার জয়ের রাতে, প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে।

ম্যাচের প্রথমার্ধে দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনা। ১১ মিনিটে ডি মারিয়ার সহায়তায় গোল করে দলকে লিড এনে দেন গঞ্জালো হিগুয়াইন। তবে একাধিক আক্রমণ শানিয়েও গোলের সংখ্যা বাড়াতে ব্যর্থ হন মেসিরা।

এ জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কমে গেলো চৌদ্দবারের কোপা চ্যাম্পিয়নদের। দিনের আরেক ম্যাচে প্যারগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গেলোবারের কোপা চ্যাম্পিয়ন উরুগুয়ে।

লুকাস ব্যারিওস ক্যাসেরাসের গোলে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে পাড়ি জমিয়েছে প্যারাগুয়ে। পনেরো বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের পক্ষে একমাত্র গোলটি করেছেন হোসে হিমিনেজ ভারগাস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ