খেলা

ফিফা নারী বিশ্বকাপ: কোয়ার্টার ফাইনালে জার্মানি

ফিফা
ফিফা

ফিফা নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি। সুইডেনকে ৪-১ গোলে হারিয়েছে র‌্যাংকিংয়ের এক নম্বর দলটি। দিনের আরেক ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে চীন।

র‌্যাংকিংয়ের পাঁচ নম্বর দলটিকে দাঁড়াতেই দেয়নি ২০০৩ ও ২০০৭ সালের নারী বিশ্বকাপ জয়ী জার্মানি। সেলিয়া স্যাসিকের জোড়া গোলে সহজ জয় ছিনিয়ে নেয় তারা। জার্মানদের পক্ষে অন্য দুটি গোল করেছেন মিতাগ ও ম্যারোসান।

এ জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে, শেষ আট নিশ্চিত করলো টুর্নামেন্টের অন্যতম ফেভারিটরা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স অথবা দক্ষিণ কোরিয়া।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ছয় ম্যাচেই জিতেছে জার্মানি। একটি গোল হজম করে, পনেরোবার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন জার্মান ফুটবলাররা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ