খেলা

রেকর্ড বুকে মুস্তাফিজ

মুস্তাফিজ
মুস্তাফিজ

সাতক্ষীরার তরুণ প্রতিভা মুস্তাফিজুর রহমান। ২২ গজের পিচে নেমেই যিনি নাম লিখিয়ে ফেলেছিলেন রেকর্ড বুকে। তবে এখানেই থেমে থাকা নয়! ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও মুস্তাফিজুর ম্যাজিকে চোখে গোলকধাঁধা দেখলো ভারতীয় ব্যাটসম্যানারা। উইকেট নিলেন ৬টি। আর টানা প্রথম দুই ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে রেকর্ড বইয়ের প্রথম নামটাও এখন তরুণ এই টাইগার পেসারের।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে দিয়ে ক্রিকেট বিশ্ব দেখেছিল ১৯ বছর বয়সী তরুণ এক বোলারকে। সাতক্ষীরার ছেলে মোস্তাফিজুর রহমান। সেদিন শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজকে সাজঘরে পাঠিয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। তবে পাকিস্তানের বিপক্ষে সেই পারফরম্যান্সকে কাকতালীয় ভেবে, ভারত হয়তো পাত্তাই দেয়নি এই তরুণ টাইগার পেসারকে।

মোস্তাফিজুর রহমান তার প্রতিভার প্রমান করলেন ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে। অভিষেক ম্যাচেই বাজিমাত। মিচেল জনসন বা ডেল স্টেইনদের মত গতি নয়। মোস্তাফিজুর রহমানের মূল অস্ত্রটা হল কাটার। সেই সঙ্গে স্লোয়ার আর সুইং বোকা বানিয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের।

বিশ্ব সেরা ব্যাটিং লাইনআপের তকমা লাগানো ভারত দম্ভকে একাই গুড়িয়ে দিলেন মোস্তাফিজুর। রোহিত, রাহানে, রায়না, রবিন্দ্র জাদেজা ও অশ্বিনের উইকেট তুলে নেন। ধোনি বাহিনীর বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পেছনে সবচেয় বড় অবদানটাও ছিল তার। অভিষেক ওয়ানডেতে ৫ উইকেট তুলে নিয়ে রেকর্ড বুকে নাম লেখান মোস্তাফিজুর।

তবে সাতক্ষীরার এই তরুণ তার বোলিং তান্ডব চালাল দ্বিতীয় ওয়ানডেতেও। প্রথম ওভারেই সাজঘরে ডাবল সেঞ্চুরিয়ান রোহিত শার্মাকে সাজঘরের পথ ধরিয়ে দিয়ে শুরুটা করলেন।

কিছুটা বিরতি নিয়ে তার আবার মোস্তাফিজুর রহমানের স্লোয়ার-কাটার গোলকধাধা। মহেন্দ্র সিং ধোনি বোকা বনে গেলেন এই তরুণ টাইগারের কাছে। আর এরপর একে একে ফিরিয়ে দিলেন রায়না, জাদেজা, পাটেলকে। নিজের দশম ওভারে অশ্বিনকে উইকেট তুলে নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট পাবার বিড়ল এক রেকর্ড গড়লেন মোস্তাফিজুর।

এর আগে এই রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের ব্রায়ান ভেটোরির। তবে ৫ উইকেটেই থেমে ছিলেন না। বৃষ্টির কারণে বিরতি পর মাঠে এমেই রবিন্দ্র জাদেজার উইকেট তুলে নিলেন।

আর সেই সঙ্গে রুবেল হোসেনে সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন বিশ্ব ক্রিকেটে এই তরুণ প্রতিভা। আর প্রথম দুই ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারির নামটিও এখন মোস্তাফিজুর রহমানের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ