খেলা

সংসদে টাইগারদের বন্দনা

মুস্তাফিজ
মুস্তাফিজ

ভারতকে পরাজিত করে একদিনের ক্রিকেট সিরিজ জয় করায় বাংলাদেশ দলকে সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার অধিবেশনের শুরুতেই ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, 'ওডিআই সিরিজে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিনন্দন জানাচ্ছি।'

এরপর ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে আলোচনায় অংশ নেন হাজী মো. সেলিম, বেগম ফজিলাতুন নেসা বাপ্পী ও শেখ ফজলে নূর তাপস। সূত্র: বাসস।

আলোচনায় অংশ নিয়ে হাজী মো. সেলিম বলেন, 'বাংলাদেশ ক্রিকেট দল ভারতকে হারিয়ে সিরিজ জয় করায় সারা দেশ আনন্দের জোয়ারে ভাসছে। ভারতকে টাইগাররা বুঝিয়ে দিতে প্রস্তুত, বাংলাওয়াশের কি জ্বালা।'

বেগম ফজিলাতুন নেসা বাপ্পী বলেন, 'বাংলার সোনার ছেলেরা বিশ্ববাসীকে বাঘের গর্জন শুনিয়ে দিয়েছে। টাইগাররা তাদের ক্রীড়া নৈপুণ্য দিয়ে বিশ্বকাপ ক্রিকেটে আমাদের অর্জন জোর করে ছিনিয়ে নেয়ার প্রতিশোধ নিয়েছে। আমাদের সোনার ছেলে মুস্তাফিজ এখন বিশ্ব ক্রিকেটের শীর্ষে অবস্থান করে নিয়েছে।'

তিনি বলেন, 'সোনালী ইতিহাস গড়তে হলে সোনার মানুষ চাই, যে দেশের প্রধানমন্ত্রী মাঠে গিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেয় সে দেশের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারে না।'

শেখ ফজলে নূর তাপস বলেন, 'বাংলার টাইগারদের বিজয় বুঝিয়ে দিয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না।'

তিনি বলেন, 'আমরা সংসদের মাধ্যমে ১৬ কোটি মানুষের পক্ষ থেকে টাইগারদের অভিনন্দন জানাই। একই সঙ্গে ২৪ জুন তৃতীয় ওডিআইতে পরাজিত করে টাইগাররা বাংলাওয়াশ করবে, সে প্রত্যাশায় আছি।'

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ