খেলা

কোপা আমেরিকার আসরে থাকছে না নেইমার

নেইমার
নেইমার

নেইমারের চার ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিল প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। অর্থাৎ, কোপা আমেরিকার চলতি আসরে এই বার্সা তারকার মাঠে নামার আর কোন সম্ভাবনাই থাকলো না।

বুধবার কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে খেলোয়াড়দের সঙ্গে বিতর্ক এবং রেফারির সঙ্গে অসদাচরণ করেন নেইমার। এতে রেফারি তাকে লাল কার্ড দেখান। কলম্বিয়ার স্ট্রাইকার কার্লোস বাক্কাকেও মাঠ থেকে বের করে দেন রেফারি। প্রাথমিকভাবে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হন নেইমার।

পরবর্তীতে তার শাস্তির মেয়াদ বাড়িয়ে চার ম্যাচ করে কোপা আমেরিকার ডিসিপ্লিনারি কমিটি। পরবর্তীতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।

এদিকে, ওইদিনের ঘটনা জন্য ইনস্টাগ্রামে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন নেইমার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ