খেলা

নিউজিল্যান্ডকে ৫৬ রানে হারিয়েছে ইংল্যান্ড

ইংল্যান্ড
ইংল্যান্ড

ম্যানচেস্টারে একমাত্র টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৫৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের করা ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৬ ওভার ২ বলে ১৩৫ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে খেলতে থাকে ইংলিশরা। ওপেনার জেসন রয় ২৩, অ্যালেক্স হলস ২৭ এবং জো রুট করেন ৬৮ রান। মিডল অর্ডারে বিলিংস ও স্টোকসের ব্যাটে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই গাপটিলের উইকেট হারালেও ম্যাককালাম ও উইলিয়ামসনের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিলো নিউজিল্যান্ড। ম্যাককালাম ৩৫ ও উইলিয়ামসন করেন ৫৭ রান। কিন্তু এই দুজনের বিদায়ের পর, ক্রীজে সেট হতে পারেননি আর কোন ব্যাটসম্যান।

শেষ পর্যন্ত ১৬ ওভার ২ বলে ১৩৫ রানে অলআউট হয় কিউইরা। ইংল্যান্ডের ডেভিড উইলি ও মার্ক উড নিয়েছেন ৩টি করে উইকেট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ