কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক চিলি।
সান্তিয়াগোতে কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয় চিলি ও উরুগুয়ে। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয় দুই দল।
দ্বিতীয়ার্ধে উরুগুয়ের তারকা ফুটবলার এডিনসন কাভানি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। খেলা শেষের নয় মিনিট আগে স্বাগতিকদের কাঙ্খিত গোল উপহার দেন মাউরিসিও ইসলা।
বাকি সময় আর কোনো গোল না হলে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছায় চিলি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: