সাকিব আল হাসান আবারো এক নম্বর অলরাউন্ডার হলেন।এখন তার মাথায় শোভা পাচ্ছে তিনটা রত্নখচিত মুকুট।
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-তিন ধরনের ক্রিকেটেই সাকিব অলরাউন্ডার। সর্বশেষ র্যা ঙ্কিংয়ে ওয়ানডেতে তিলকারত্নে দিলশানকে সরিয়ে একে উঠেছেন বাংলাদেশের এ অলরাউন্ডার।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো খেলে আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র্যা ঙ্কিংয়ে ফের শীর্ষে সাকিব। ফলে আবারো একই সঙ্গে তিন সংস্করণের ক্রিকেটের র্যানঙ্কিংয়েই শীর্ষে থাকলেন বাংলাদেশের অন্যতম সেরা এ ক্রিকেটার।
গত মার্চ-এপ্রিলে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হওয়া বিশ্বকাপের আগে শেষবার ক্রিকেটের তিন সংস্করণেই অলরাউন্ডারদের র্যা্ঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। বিশ্বকাপের পর ওয়ানডের শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন তিনি।
শীর্ষস্থান পুনরুদ্ধার করতে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানকে পেছনে ফেলেন সাকিব। এই সংস্করণের ক্রিকেটের অলরাউন্ডারদের র্যাধঙ্কিংয়ে তার বর্তমান রেটিং পয়েন্ট ৪০৮।
দ্বিতীয় স্থানে নেমে যাওয়া দিলশানের রেটিং পয়েন্ট ৪০৪। তৃতীয় স্থানে থাকা আরেক শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথিউসের পয়েন্ট ৩৭৮।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দারুণ নৈপুণ্যের জন্যে ফের শীর্ষে উঠলেন সাকিব। এই তিন ম্যাচে ৬১.৫০ গড়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ১২৩ রান করেন তিনি। এর মধ্যে আছে দুটি অর্ধশতক। আর বল হাতে ৯৯ রান খরচায় ৩ উইকেট নেন এই স্পিনার।
ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজটি ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। এটাই ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়।