কোপা আমেরিকায়, বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পেরু। হ্যাটট্রিক করেছেন হোসে পাওলো গেরেরো।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে, জার্মান বেকার স্টেডিয়ামে মুখোমুখি হয় পেরু ও বলিভিয়া। শুরু থেকেই, বলিভিয়ার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পেরু।
ম্যাচের ২১তম মিনিটে, হোসে পাওলো গেরেরোর গোলে এগিয়ে যায় দুইবারের চ্যাম্পিয়নরা। দুই মিনিটের মধ্যেই আরেকবার স্কোরশিটে নিজের নাম লেখান এই ফরোয়ার্ড।
বিরতি থেকে ফিরে, হ্যাটট্রিক পূরণ করেন গেরেরো। ৮৪তম মিনিটে, পেনাল্টি থেকে এক গোল শোধ করেন বলিভিয়ার মার্সেলো মরেনো।
নির্ধারিত সময় শেষে, বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের টিকেট কাটে পেরু। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক চিলি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: