খেলা

বাংলাদেশকে রুখতে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে পরিকল্পনা

বাংলাদেশ
বাংলাদেশ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশকে বাদ দেয়ার জন্য জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশের সাবেক ক্রিকেটাররা।

তাদের মতে, আন্তজাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বর্তমান প্রেসিডেন্ট হিসেবে জহির আব্বাস দায়িত্ব নেয়ার পরই, এমন টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এসব কিছু নিয়ে না ভেবে, খেলোয়াড়দের খেলার প্রতি মনোযোগ দেয়ার পরামর্শ দিলেন সাবেকরা।

আইসিসির নিয়ম অনুযায়ী এবছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র্যাহঙ্কিংয়ে থাকা শীর্ষ ৮ দল নিয়ে, আয়োজিত হবে ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জয়ের পর, র্যা ঙ্কিংয়ে ৭ নম্বরে উঠে আসে টাইগাররা। আর দ্বিতীয় ম্যাচটি জিতে, দীর্ঘ ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করে মাশরাফির বাংলাদেশ।

বর্তমানে ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৯ নম্বরে রয়েছে পাকিস্তান।

এদিকে, আগস্টে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে জিম্বাবুয়ে। টুর্নামেন্টে প্রথম পর্বে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ জিতলে এবং ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল জিতলে, দুই দলই র্যা ঙ্কিংয়ে বাংলাদেশের আগে চলে আসবে।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে অন্তত একটি ওয়ানডে জিতলেই, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে আর কোন সংশয় থাকবে না।

এসব সমীকরণ নিয়ে না ভেবে, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলার উচিত বলে মনে করেন দেশের সাবেক ক্রিকেটাররা।

এদিকে, ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্তকে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশকে বাদ দেওয়া ষড়যন্ত্র, বলে মন্তব্য করেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ