খেলা

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়

ব্রাজিল
ব্রাজিল

প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচ। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে কোপা আমেরিকা থেকে বাদ পড়লো সেলেসাওরা।

চিলির মিউনিসিপাল দে কনসেপশন স্টেডিয়ামে কোপা আমেরিকার শেষ কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের মুখোমুখি হয় ব্রাজিল। গেলো আসরে এ প্যারাগুয়ের কাছে হেরেই কোপার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে ছিলো ব্রাজিল।

ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটাতেই মাঠে নেমেছিলো সেলেসাওরা। দুঙ্গার সাজানো ছকে ম্যাচের ১৫ মিনিটে দুর্দান্ত এক গোল করে ব্রাজিলকে লিড এনে দেন রবিনিয়ো। তাকে সহায়তা করেন দানি আলভেস।

ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে প্যারাগুয়ে। বল দখলে ব্রাজিল এগিয়ে থাকলেও গোলমুখে আক্রমনে সামনে ছিলো প্যারাগুয়েই। তবে, রোকু সান্তা ক্রুজ ও নেলসন ভালদেসদের আক্রমন পূর্ণতা পায়নি।

বিরতির পর ডি বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসেন থিয়াগো সিলভা। যার খেসারত দিতে হয় পেনাল্টিতে।

স্পটকিক নিতে বিন্দুমাত্র ভুল করেননি ডার্লিস গঞ্জালেস। প্যারাগুয়েকে খেলায় ফেরান এই ২১ বছর বয়সী ফরোয়ার্ড।

তবে নির্ধারিত সময়ে আর কোন দল গোল করতে না পারলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

স্নায়ুক্ষয়ী টাইব্রেকার ব্রাজিলের পক্ষে স্পটকিক মিস করেন মিডফিল্ডার এভারটন রিবেইরো ও ডগলাস কস্তা। আর প্যারাগুয়ের পক্ষে উইনিং শট নেন ডারলিস গঞ্জালেস। ৪-৩ গোলের জয় নিয়ে মঙ্গলবার সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে প্যারাগুয়ে।

৩০ জুন আরেক সেমিফাইনালে পেরুর মুখোমুখি হবে চিলি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ