কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে সোমবার মুখোমুখি হচ্ছে দুই চিরশত্রু চিলি ও পেরু। ল্যাটিন আমেরিকায় দু'দলের দ্বৈরথকে ডাকা হয় 'প্যাসিফিক ক্লাসিকো'। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।
এবারের আসরে দূর্দান্ত ফর্মে রয়েছে স্বাগতিক চিলি। কোয়ার্টার ফাইনালে, বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারিয়ে, শেষ চারে ওঠে সামপাওলির দল।
নিষেধাজ্ঞার কারণে আজ নাও খেলতে পারেন দলের অন্যতম ভরসা ডিফেন্ডার গঞ্জালো হারা। এখন পর্যন্ত কোপা আমেরিকা জিততে পারেনি চিলি, চারবার হেরেছে ফাইনালে।
এদিকে, ব্রাজিলের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর দারুণভাবে ঘুরে দাড়িয়েছে পেরু। কোয়ার্টার ফাইনালে, গেরেরোর দূর্দান্ত হ্যাটট্রিকে, বলিভিয়াকে হারিয়ে সেমিতে ওঠে গার্সিয়ার শিষ্যরা।
চিরশত্রু চিলিকে হারিয়ে শিরোপার আরো কাছে যেতে আত্মবিশ্বাসী আসরের দুইবারের চ্যাম্পিয়নরা। পেরু দলে নেই কোনো ইনজুরি সমস্যা।