কোপা আমেরিকার ৪৪তম আসরে প্রথম সেমিফাইনালে পেরুকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক চিলি। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে চিলির রাজধানী সান্তিয়াগোতে খেলাটি অনুষ্ঠিত হয়।
চিলির হয়ে দুটি গোলই করেন ভারগাস— প্রথমার্ধের ৪২ মিনিটে প্রথম গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে চিলির মেডেলের আত্মঘাতী গোলে ১-১ সমতা পায় পেরু। কিন্তু ৬৪ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নেন ভারগাস।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সানচেজ-ভিদাল-ভারগাসরা।
কোপা আমেরিকার ফাইনালে চিলিকে লড়তে হবে আর্জেন্টিনা-প্যারাগুয়ের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে।
বাংলাদেশ সময় কাল বুধবার ভোরে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: