প্যারাগুয়েকে হারিয়ে রেকর্ড ২৭ বারের মতো কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে প্যারাগুয়েকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে আলবি সেলেস্তেরা। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ডি মারিয়া।
ফাইনালে ওঠার লড়াইয়ে স্তাদিও মিউনিসিপালে প্যারাগুয়ের মুখোমুখি হয় টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। আগের ম্যাচগুলোতে গোলক্ষরায় ভুগলেও, এই ম্যাচে গোল উৎসবে মাতে লিওনেল মেসির দল। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন ডি মারিয়া। একটি করে গোল করেন রোহো, পাস্তোরো, সার্জিও আগুয়েরো ও হিগুয়েইন।
তবে লক্ষ্যভেদ করতে পারেন নি ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। নির্ধারিত সময় শেষে প্যারাগুয়েকে ৬-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকেট কাটে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।
৫ জুলাই শিরোপা জয়ের লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্বাগতিক চিলি।