খেলা

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় দ.আফ্রিকা

ঢাকায় দ.আফ্রিকা
ঢাকায় দ.আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ৫ জুলাই সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে মিরপুর স্টেডিয়ামে।

প্রায় এক মাসের সফর। টাইগার-প্রোটিয়া লড়াই হবে ২টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের নয় ক্রিকেটার আছেন এস্কোয়াডে। তবে প্রোটিয়া পেসের অন্যতম শক্তি ডেল স্টেইন, মরনে মর্কেল ও ভারনন ফিল্যান্ডার এই দলে নেই।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়তে প্রস্তুত টিম বাংলাদেশ। চার দিন বিশ্রামের পর সোমবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচও খেলেছে মাশরাফি-মুশফিক-সাকিবরা।

পরবর্তী বোর্ড সভা পর্যন্ত দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও মিনহাজুল আবেদিন দায়িত্বে বহাল থাকবেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন।

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে দুশ্চিন্তা না করে দক্ষিণ আফ্রিকা সিরিজের দিকে খেলোয়াড়দের বেশি মনোযোগ দেয়ার পরামর্শ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ