খেলা

ভেঙে গেল জার্মানির বিশ্বকাপ জয়ের স্বপ্ন

জার্মানি
জার্মানি

জার্মানির বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে দিল যুক্তরাষ্ট্র। নারী বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে জার্মানদের ২-০ গোলে পরাস্ত করেছে তারা।

এ জয়ে চতুর্থবারের মতো ফাইনালে উঠল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ভোর ৫টায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে জাপান-ইংল্যান্ড।

কানাডার মন্ট্রিলের অলিম্পিক স্টেডিয়ামে, ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি মিস করেন জার্মান স্ট্রাইকার সিলিয়া স্যাসিক। ‌এর মিনিট দশেকের মধ্যে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ক্যাপ্টেন কার্লি লয়েডের গোলে ১-০ র লিড পায় অলিম্পিক চ্যাম্পিয়নরা। এটি যুক্তরাষ্ট্রের হয়ে কার্লির টানা তৃতীয় গোল।

শেষ প্রান্তে বদলি খেলোয়াড় কেলি ও' হেরার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলে, জয় নিশ্চিত করে আমেরিকানরা। ২-০ গোলে জেতে যুক্তরাষ্ট্র। ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপান অথবা ইংল্যান্ডের বিপক্ষে লড়বে যিল এলিসের শিষ্যরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ