খেলা

দ.আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টির জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন সোহাগ গাজী, বাদ পড়েছেন পেসার তাসকিন। ৫ ও ৭ জুলাই দুটি টি-টোয়েন্টিই হবে মিরপুর স্টেডিয়ামে।

অধিনায়ক মাশরাফি, আর সহ-অধিনায়কের পদে আছেন সাকিব। এছাড়াও রয়েছেন তামিম, মুশফিক, সৌম্য, নাসির, সাব্বির, আরাফাত সানি, রনি তালুকদার ও লিটন কুমার দাস।

২০১৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজে সিরিজের পর দলে ফিরেছেন স্পিনার সোহাগ গাজী। সোহাগ ও সানি ছাড়াও স্কোয়াডে আছেন লেগস্পিনার জুবায়ের হোসেন। আর পেস আক্রমণে তাসকিন না থাকলেও, মাশরাফির সঙ্গে আছেন রুবেল ও চমক দেখানো টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ