খেলা

নারী বিশ্বকাপের ফাইনালে জাপান

ফাইনালে জাপান
ফাইনালে জাপান

ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে জাপান। ইংলিশদের আত্মঘাতী গোলে ২-১ এর জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৬ জুলাইয়ের ফাইনালে জাপানের প্রতিপক্ষ ফেভারিট যুক্তরাষ্ট্র।

এডমনটনে, বিরতির আগেই পেনাল্টি থেকে গোল করে দুদল। ৩২ মিনিটে জাপানের পক্ষে আয়া মিয়ামা ও ৪০ মিনিটে ইংল্যান্ডের পক্ষে গোল করেন ফারা উইলিয়ামস। ১-১ সমতায় ম্যাচ গড়াচ্ছিল অতিরিক্ত সময়ে। একের পর এক আক্রমণ চালাচ্ছিল দুই দল।

তবে ইনজুরি টাইমে ব্যাসেটের আত্মঘাতী গোলে ম্যাচ হাতছাড়া হয় ইংলিশদের। ২-১ গোলে জেতে এশিয়ার পরাশক্তি জাপান। ফাইনালে তাদের প্রতিপক্ষ গেলোবারের রানার্সআপ যুক্তরাষ্ট্র।

২০১১ সালে যুক্তরাষ্ট্রকে হারিয়েই প্রথমবারের মতো নারী বিশ্বকাপের শিরোপা জিতেছিল জাপান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ