উইম্বলডন টেনিসের পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন নোভাক জকোভিচ ও স্ট্যানিসলাস ওয়াওরিঙ্কা। এদিকে, নারী এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন মারিয়া শারাপোভা, সামান্থা স্টোসুর ও সেরেনা উইলিয়ামস।
দ্বিতীয় রাউন্ডে ৮৭তম বাছাই ফিনল্যান্ডের জার্কো নিয়েমিনের বিপক্ষে কোর্টে নামেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ। জার্কোকে ৬-৪, ৬-২, ৬-৩ গেমে হারান জকোভিচ।
নারী এককে নেদারল্যান্ডসের রিচেল হোগেনক্যাম্পকে সরাসরি সেটে পরাস্ত করেন চতুর্থ বাছাই মারিয়া শারাপোভা।
আরেক ম্যাচে, উর্সজালা রাদওয়ানস্কাকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুর।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: