খেলা

বাংলাদেশের বিপক্ষে সিরিজটি কঠিন হবে: জে পি ডুমিনি

জে পি ডুমিনি
জে পি ডুমিনি

বাংলাদেশের বিপক্ষে সিরিজটি কঠিন হবে বলে মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকা দলের অলরাউন্ডার জে পি ডুমিনি। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে নামার আগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জে পি ডুমিনি বলেন, বিশ্বক্রিকেটে দুর্দান্ত সময় পার করা টাইগারদের বিপক্ষে, সিরিজ জেতা খুব সহজ হবে না।

সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফরমেন্সকে সমীহ করে এ অলরাউন্ডার বলেন, সিরিজ জেতা খুব সহজ হবে না তাদের জন্য।

এদিকে আজ মাঠে নামলেও, অনুশীলন নয়, বাংলাদেশের খেলোয়াড়রা ব্যস্ত ছিলেন বিজ্ঞাপনের শ্যূটিংয়ে।

সকাল ১১টা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য যেখানে অনুশীলনে ব্যস্ত সময় পার করার কথা বাংলাদেশ দলের, সেখানে পুরো টিম ব্যস্ত শ্যূটিংয়ের কাজে। জাতীয় দলের জার্সি স্পনসারের বিজ্ঞাপন চিত্রে অংশ নেন জাতীয় দলের ক্রিকেটাররা।

দুপুর ২টার দিকে, অনুশীলনে মাঠে নামার কথা থাকলেও, শেষ পর্যন্ত হোটেলে ফিরে যায় বাংলাদেশ দল।

কিন্তু উল্টো চিত্র সফরকারীদলের। নির্ধারিত সময়ে মাঠে এসেই, সংবাদ সম্মেলনে যোগ দেন প্রোটিয়ারা।

পরে অনুশীলনের দ্বিতীয় দিনেও ফিটনেসের প্রতিই জোর দেয় প্রোটিয়ারা।

মিরপুরের মাঠে হালকা ক্যাচ আর ফিল্ডিং শেষে, একাডেমী মাঠে, ব্যাট-বলে নিজেদের ঝালিয়ে নেয় তারা।

শুক্রবার নারয়ণগঞ্জের ফতুল্লায়, বিসিবি একাদশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা দল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ