উইম্বলডনে পুরুষ এককের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন দশম বাছাই রাফায়েল নাদাল। জার্মানীর ডাস্টিন ব্রাউনের কাছে ৭-৫, ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হেরে যান এ স্প্যানিয়ার্ড। তবে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রজার ফেদেরার ও অ্যান্ডি মারে।
স্প্যানিশ তারকা নাদালের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত খেলে যান ব্রাউন। ৭-৫ গেমে প্রথম সেট জিতে নেন এ জার্মান তারকা। তবে ৬-৩ গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরেন এই স্প্যানিয়ার্ড। কিন্তু এরপর আর ব্রাউনের সামনে পারলেন না ১৪ বারের গ্রান্ড স্ল্যাম জয়ী নাদাল। ৬-৪, ৬-৪ গেমে তৃতীয় ও চতুর্থ সেট জিতে তৃতীয় রাউন্ডের খেলা নিশ্চিত করেন ডাস্টিন ব্রাউন।
এদিকে, স্যাম কুয়ারিকে ৬-৪, ৬-২, ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের খেলা নিশ্চিত করেছেন রজার ফেদেরার। অন্যদিকে, রবিন হেসের বিপক্ষে ৬-১, ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।