খেলা

বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়েছে দ.আফ্রিকা

দ.আফ্রিকা
দ.আফ্রিকা

সিরিজের একমাত্র প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে ১০ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি ইলেভেনের দেয়া ৯৯ রান খুব সহজেই টপকে গেছে প্রোটিয়ারা। এদিকে, স্টেডিয়ামে ঢুকতে না পারায় ক্ষুদ্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

একমাত্র প্রস্তুতি ম্যাচ দেখতে ফতুল্লায় বাংলাদেশ সমর্থকদের ঢল নেমেছিল। তবে বিসিবি ইলেভেনে টস জিতলেও একের পর এক স্বাগতিক ব্যাটসম্যানদের আসা যাওয়ায় হতাশ হতে হয় দর্শকদের। প্রোটিয়া বোলারদের সামনে নাস্তানাবুদ হয় বাংলাদেশ এ দলের ব্যাটিং লাইনআপ।

বিসিবি ইলেভেনের হয়ে সর্বোচ্চ ২৬ রানের জুটি গড়েছেন অধিনায়ক ইমরুল কায়েস ও সৈকত আলী। ৯৯ রানের জবাবে, কুইন্টন ডি ককের সঙ্গে আজ প্রোটিয়াদের ইনিংস ওপেন করেছেন এবি ডি ভিলিয়ার্স। ৬৪ রান যোগ করে দুজনই হন রিটায়ার্ড।

তাদের বদলি হিসেবে নেমে ডেভিড মিলার ও জেপি ডুমিনি ১০ উইকেটের জয় এনে দেন দলকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ