কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়েছে পেরু।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে ইনজুরির কারণে অ্যাটাকার রকু সান্তা ক্রুজ ও ডার্লিস গঞ্জালেসকে ছাড়াই মাঠে নামে প্যারাগুয়ে।
আর প্রতিপক্ষের অ্যাটাকে দুর্বলতার সুযোগটা বেশ ভালভাবেই নিয়েছে পেরু। পুরো ম্যাচেই প্যারাগুয়ের বিপক্ষে পেরুর ডিফেন্স ছিল অত্যন্ত জমাট।
প্রথমার্ধে প্যারাগুয়ের ডিফেন্ডাররা বেশ ভালভাবেই সামলেছেন টুর্নামেন্টে দুর্দান্ত খেলা পেরুর আক্রমণভাগকে।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে লিড নেয় পেরু আন্দ্রে ক্যারিরোর গোলে।
ম্যাচের শেষমুহূর্তে পেরুর হয়ে আরো একটি গোল করেন এবারের কোপা আমেরিকার একমাত্র হ্যাটট্রিক করা পাওলো গেরেরো।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: