কোপা আমেরিকার ফাইনালে বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই শক্তিশালী দল আর্জেন্টিনা ও চিলি। আর্জেন্টিনার সামনে সুযোগ ১৫তম শিরোপা জিতে উরুগুয়ের সঙ্গে যৌথভাবে কোপা আমেরিকার সর্বোচ্চ শিরোপা জয়ীর তালিকায় নাম লেখানোর।
চিলির সামনে প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ আসরের খেতাব জয়ের হাতছানি। ২৮ বছর পর কোপার ফাইনাল থেকে খালি হাতে ফিরতে চায় না চিলি। অপরদিকে, ২২ বছরের শিরোপাক্ষরা ঘোঁচাতে চায় আর্জেন্টিনা।
গেলো বছর খুব কাছে গিয়েও বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুয়ে দেখতে পারেনি আর্জেন্টিনা। দেখতে দেখতে পেরিয়ে গেছে একটি বছর। লাতিন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবলের আসর কোপা আমেরিকায় ২০০৭ সালের পর প্রথমবারের মতো ফাইনালে উঠেছে আলবিসেলেস্তারা।
এবার অন্তত ট্রফিটা নিয়েই দেশে ফিরতে চায় আর্জেন্টিনা। মারাকানার ফাইনালের পুনরাবৃত্তি দেখতে চান না মেসি, আগুয়েরোরা। বিশ্বকাপ ফাইনাল
এদিকে, প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিততে মুখিয়ে আছে টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত থাকা চিলি। লড়াইটা হবে শেয়ানে শেয়ানে। চিলি বিশ্বসেরা আক্রমনভাগ আর্জেন্টিনার। যেখানে আছেন লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েন ও সার্জিও আগুয়েরোর মতো ফুটবলাররা।
মাঝমাঠ থেকে বল জোগান দিতে পারদর্শী অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টিনার প্লেয়ার তাদেরকে আটকাতে চিলির স্কোয়াডে থাকছেন মরিসিয়ো ইজলা, গ্যারি মেডেল ও হোসে পেদ্রো ফুয়েনজালিদা'দের মতো ডিফেন্ডাররা। চিলির প্লেয়ার
৪টি গোল করে এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা চিলির অ্যাডুয়ার্ডো ভার্গাস। তার পরেই আছেন ৩ গোল করা আরতুরো ভিদাল। আছেন তারকা খেলোয়াড় অ্যালেক্সিস সানচেজ। চিলির গোল
চিলির অ্যাটাকারদের থামাতে আর্জেন্টাইন শিবিরেও প্রস্তুত আছেন হ্যাভিয়ের মাশ্চেরানো, পাবলো জাবালেতা ও মার্টিন দেমিকেলিসরা। আর্জেন্টিনার ডিফেন্স ওয়ার্ল্ড কাপ
গোলরক্ষকদের কথা ভুলে গেলে চলবে না। আর্জেন্টিনার অতন্দ্র প্রহরী সার্জিও রোমেরো। চলতি আসরে মাত্র ৩টি গোল খেয়েছেন এই ভরসার প্রতীক। রোমেরো ওয়ার্ল্ড কাপ
চিলির গোলপোস্টের দায়িত্বও আছে ক্লদিও ব্রাভোর মতো আস্থাবান খেলোয়াড়ের হাতেই। যিনি কোপার এই আসরে গোল খেয়েছেন মাত্র ৪টি। ব্রাভো ওয়ার্ল্ড কাপ
লাতিন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের ট্রফিটা শেষ পর্যন্ত কার হাতে ওঠে সেটাই এখন দেখার অপেক্ষা।