খেলা

রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শনিবার দুপুরে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে স্বাগতিক দলের অধিনায়ক বলেন, সিরিজটি চ্যালঞ্জিং হলেও, দলের প্রত্যেকের মধ্যেই সেরাটা নিংড়ে খেলার মানসিকতা রয়েছে। আর প্রোটিয়া অধিনায়ক বলেন, জয়ের কোনো বিকল্প নেই তাদের। মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর ১টায়।

বাংলাদেশের সামনে নতুন মিশন, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আইসিসি র্যা ঙ্কিংয়ে স্বাগতিকদের চেয়ে ৩ ধাপ এগিয়ে ছয় নম্বরে রয়েছে তারা। আবার এ পর্যন্ত দুটি টি-২০ ম্যাচের, সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। তবে এসব পরিসংখ্যান এখন শুধুই সংখ্যা ছাড়া আর কিছুই নয় মাশরাফিদের কাছে। কেননা, রঙ্গিণ পোষাকে বদলে যাওয়া, পরিণত এক বাংলাদেশের সাম্প্রতিক পারফর্মেন্স, রীতিমত চমকে দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে।

অনুশীলনেও বেশ মনোযোগী টাইগাররা। প্রোটিয়াদের বধ করতে, মাঠের লড়াইয়ে এক বিন্দু ছাড় দেওয়া যাবে না, যেন এমন এক প্রতিজ্ঞা দলের প্রত্যেকের । প্রতিপক্ষের ব্যাটসম্যানদের স্পিনে কিছুটা অস্বস্থি থাকায়, নাসির-সাব্বির-সানির সঙ্গে যোগ হতে পারেন দেড় বছর পর দলে ফেরা সোহাগ গাজী।

আর অধিনায়ক মাশরাফির সঙ্গে, পেস বিভাগে থাকবেন রুবেল ও মুস্তাফিজ। এরপরও এবারের সিরিজটিকে চ্যালেঞ্জিং মানছেন টাইগার দলপতি।

এদিকে, আবহাওয়াকে বড় প্রতিপক্ষ মানা, দক্ষিণ আফ্রিকা দল ভালোই মানিয়ে নিয়েছে প্রকৃতির সঙ্গে। অনুশীলনেও বেশ চনমনে তারা। হালকা ফিটনেস শেষে, একাডেমি মাঠে ব্যাট-বলে পুরোদস্তুর ঝালিয়ে নেয় তারা। বিশ্বকাপের পর এটিই প্রথম সিরিজ, তাই জয়ের কোন বিকল্প ভাবছেনা কেউ। সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক এগিয়ে রাখছেন বাংলাদেশকেই।

পরে উন্মোচন করা হয় টি-২০ সিরিজের ট্রফি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ