প্রতিপক্ষকে ভয় না করে দক্ষতার সঙ্গে মোকাবেলা করার কথা জানিয়ে জাতীয় ক্রিকেট দলকে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার গণভবনে বিসিবির কর্মকর্তা ও ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে।
শেখ হাসিনা বলেন, খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশকে আর কেউ অবহেলা করতে পারবে না।
পরে বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজে সাফলতার জন্য আট কোটি ২৩ লাখ ৫৯ হাজার টাকা পুরষ্কার হিসেবে দলের কর্মকর্তাদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।
এ পুরষ্কারের টাকা দলের খেলোয়ারদের পাশাপাশি কোচ, নির্বাচক ও কর্মকতারাও পাবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: