বাংলাদেশ প্রিমিয়ার লিগে টিম বিজেএমসিকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আক্রমণ - পাল্টা আক্রমণ হলেও গোলশুন্য থাকে প্রথমার্ধ। ম্যাচের ৫৯ মিনিটে লিড নেয় টিম বিজেএমসি। নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসনের পাস থেকে, বল জালে জড়ান আরেক নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে।
ম্যাচের ৮০ মিনিটে ইসমাইল বাঙ্গুরার গোলে সমতায় ফেরে মোহামেডান। ৮৭ মিনিটে জুয়েল রানা স্কোরশিটে নাম লেখালে, এগিয়ে যায় সাদা কালোরা।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে, ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: