খেলা

হার দিয়ে শুরু বাংলাদেশের যাত্রা

ব্যাট করছে বাংলাদেশ
ব্যাট করছে বাংলাদেশ

মিরপুরে দুই ম্যাচের ১ম টি-টোয়েন্টি সিরিজে রোববার দক্ষিণ আফ্রিকার ১৪৯ রানের টার্গেটে ৫৮ রানে হারলো বাংলাদেশ। আগে

ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে দক্ষিণ আফ্রিকার তোলা ১৪৮ রানের জবাবে ১৮.৫ ওভারে ৯৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

২২ রানে অপরাজিত সাকিব আল হাসানও এবার ফিরে গেলেন সাজঘরে। সাকিব-মুশফিকের ৩৭ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু সাকিবের বিদায়ে এখন অন্ধকারে টাইগাররা।

সফরকারী দলের ছুঁড়ে দেয়া ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ রান করেই ঘরে ফেরেন তামিম ইকবাল। এরপর ৭ রানে সৌম্য সরকারের পতন।

তৃতীয় উইকেট জুটিতে সাকিব ও মুশফিক দলীয় সংগ্রহে ৩৭ রান যোগ করেন। অষ্টম ওভারে দলীয় ৫০ রানে মুশফিকুর রহিমকে সাজঘরে ফেরত যান। এরপর সাব্বির আসলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারলেন না তিনি। এরপর মাঠে নামেন নাসির। অথচ তিনিও বাংলাদেশ দলকে দিতে পারলেন তেমন কোনো আশার আলো।

এর আগে বাংলাদেশে বিপক্ষে দুই ম্যাচ ১ম টি-টোয়েন্টি সিরিজে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। রোববার বেলা ১টায় এ খেলা শুরু হয়।

প্রোটিয়া বধের মিশনে নেমে শুরুটা বেশ ভালোই করে বাংলাদেশ। দলীয় ৩১ রানের মাথায় দুই ওপেনারকে বিদায় করে দেন স্বাগতিক বোলাররা। তবে, তিন নম্বরে নামা প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিসের হার না মানা ব্যক্তিগত ইনিংসে ভর করে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চার উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে দ. আফ্রিকা।

ডু প্লেসিস ৬১ বল মোকাবেলা করে ৮টি চারে অপরাজিত ৭৯ রান করেন। এছাড়া রিলে রুশো ৩১ রান (২১ বলে) করে অপরাজিত থাকেন। টাইগারদের হয়ে দুটি উইকেট পান আরাফাত সানি। একটি করে উইকেট তুলে নেন সাকিব ও নাসির।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে দ. আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট হাতে প্রোটিয়াদের ইনিংস উদ্বোধন করতে আসেন কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্স।

টাইগার দলপতি মাশরাফি ইনিংসের প্রথম ওভারটি করার জন্য বল তুলে দেন আরাফাত সানির হাতে। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে দ. আফ্রিকান ভয়ঙ্কর ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে সাজঘরের পথ ধরান সানি। প্রথম ওভারের পঞ্চম বলে লংঅফে ঠেলে দিয়ে দুই রান নিলে পরের বলে কাভার পয়েন্টে মাশরাফির তালুবন্দি হন ভিলিয়ার্স।

প্রথম ওভারে সানির শিকারে দলীয় মাত্র দুই রানে মাথা নত করে সাজঘরে ফেরেন প্রোটিয়া ড্যাশিং ওপেনার ভিলিয়ার্স। নাসির হোসেনের করা দ্বিতীয় ওভারে সাত রান নেওয়া প্রোটিয়ারা তৃতীয় ওভারে নেন আরও নয় রান। চতুর্থ ওভারে নাসিরের বলে ভিলিয়ার্সের দেখানো পথে ফেরেন ডি কক। কাভার পয়েন্টে দাঁড়ানো লিটন দাসের তালুবন্দি হয়ে আউট হওয়ার আগে ডি কক ১২ রান করেন।

সানি-নাসির জুটির পর বোলিং আক্রমণে আসেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে বোলিংয়ে জুটি বাঁধেন গত ভারত সিরিজে টাইগারদের সফল বোলার মুস্তাফিজুর রহমান। সাকিবের প্রথম ওভার থেকে প্রোটিয়ারা চার রান তুলে নেন। আর মুস্তাফিজের ওভারে মাত্র দুই রান তুলতেই দুইবার আউটের সম্ভাবনা জাগে।

দলীয় ৩১ রানে দুই ওপেনারকে হারিয়ে সতর্ক থাকা প্রোটিয়ারা দলীয় ৭৭ রানে তৃতীয় উইকেট খুঁইয়ে ফেলে। নাসির হোসেনের লুফে নেওয়া অসাধারণ ক্যাচে সাজঘরে ফেরেন জেপি ডুমিনি। সানির করা বারোতম ওভারের দ্বিতীয় বলে ওয়াইড মিডঅনে নাসির লাফিয়ে ডুমিনির ক্যাচটি নেন। আউট হওয়ার আগে ডুমিনি ১৮ রান করেন।

ডুমিনির বিদায়ের পর ব্যাটিং ক্রিজে নামেন ডেভিড মিলার। তবে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ঘূর্ণি বলে কাবু হয়ে এলবি’র ফাঁদে পড়ে দ্রুত বিদায় নেন এক রান করা মিলার।

এ ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয় উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের। আর রুবেল হোসেন, রনি তালুকদার ও জুবায়ের হোসেনকে এ ম্যাচে একাদশের বাইরে রাখা হয়।

এর আগে সফরের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে বিসিবি একাদশকে আট উইকেটের বড় ব্যবধানে হারায় অতিথিরা। প্রোটিয়া বধের মিশনে তাই বেশ সতর্ক টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।

দ.আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক, রিলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডেভিড উইসিস, ওয়েন পারনেল, কাইল অ্যাবট, ক্যাগিসো রাবাদা ও অ্যারন ফাঙ্গিসো।

গত বিশ্বকাপে ভালো পারফরম্যান্স আর পাকিস্তান ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী টাইগাররা এবার প্রোটিয়া বধের মিশনে মাঠে নামছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ