ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে জাপানকে ৫-২ গোলে হারিয়ে রেকর্ড তৃতীয় শিরোপা জিতলো যুক্তরাষ্ট্র। হ্যাটট্রিক করেছেন যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড।
শিরোপা জয়ের লড়াইয়ে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে যুক্তরাষ্ট্র।
ম্যাচের ৫ মিনিটের মধ্যে জোড়া গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিয়ে যান কার্লি লয়েড। নয় মিনিট পর ব্যবধান তিনগুণ করেন লরেন হলিডে।
১৬তম মিনিটে, হ্যাটট্রিক পূরণ করেন কার্লি লয়েড। কিছুক্ষণ পর, এক গোল শোধ করে জাপান।
বিরতি থেকে ফিরে যুক্তরাষ্ট্রের পঞ্চম গোলটি করেন টবিন হিথ। শেষ পর্যন্ত, জাপানকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় যুক্তরাষ্ট্র।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: