উইম্বলডনের পুরুষ একেক কোয়ার্টার ফাইনালে উঠেছেন রজার ফেদেরার, অ্যান্ডি মারে ও স্ট্যান ওয়ারিঙ্কা। এদিকে, নারী এককে শেষ আটে উঠেছেন সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা ও ভিক্টোরিয়া আজারেঙ্কা।
লন্ডনের সেন্টার কোর্টে, ক্রোয়েশিয়ার ইভো কার্লোভিচের মুখোমুখি হন অ্যান্ডি মারে। শুরু থেকে হাড্ডা হাড্ডি লড়াই করে যান দুজন। ৪ সেটে গড়ানো ম্যাচে কার্লোভিচকে ৭-৬, ৬-৪, ৫-৭ ও ৬-৪ গেমে হারান অ্যান্ডি মারে।
এদিকে, স্পেনের রবার্তো বাউতিস্তাকে ৬-২, ৬-২ ও ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেন দ্বিতীয় বাছাই সুইস তারকা রজার ফেদেরার।
অন্যদিকে, নারী এককে, বড় বোন ভেনাস উইলিয়ামসকে ৬-৪, ৬-৩ গেমে হারান সেরেনা উইলিয়ামস। আরেক ম্যাচে, জারিনা দিয়াসকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন মারিয়া শারাপোভা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: