খেলা

৩১ রানে হারলো বাংলাদেশ

ব্যাট করছে বাংলাদেশ
ব্যাট করছে বাংলাদেশ

সফরকারী দ. আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৩১ রানে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচ টি-টোয়েন্টি ২-০ তে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ১৭০ রানের টার্গেটে খেলতে নেমে ১৩৮ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস। চার বল বাকী থাকতেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

শুরুটা ভালো করেও দলীয় ষষ্ঠ ওভারে তামিম ইকবাল বিদায় নেন। পারনেলের বলে টপএজ হয়ে মিডউইকেটে ডেভিড উইসিসের তালুবন্দি হন তামিম। ব্যক্তিগত ১৩ রান করে আউট হন তিনি। দলীয় ৪৬ রানের মাথায় তামিম ফিরে গেলে দলীয় ৫৫ রানের মাথায় ব্যাটে ঝড় তুলে বিদায় নেন সৌম্য সরকার। এডি লি’র বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে আউট হওয়ার আগে সৌম্য করেন ৩৭ রান। ২১ বল মোকাবেলা করে তিনি ৬টি চার আর একটি ছক্কা হাঁকান।

তামিম ইকবাল আর সৌম সরকারের পর বিদায় নেন সাকিব আল হাসান। দলীয় ৬৪ রানের মাথায় ফাঙ্গিসোর বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউণ্ডারি লাইনে রিলে রুশোর হাতে ধরা পড়েন সাকিব। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে মাত্র ৮ রান আসে।

এরপরই ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিং লাইনআপ। ১২তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ফেরেন সাব্বির রহমান এবং মুশফিক। অভিষিক্ত লি’র বলে সাব্বির ডেভিড মিলারের তালুবন্দি হন মাত্র এক রান করে। আর পরের বলে রিলে রুশোর হাতে ধরা পড়েন ১৬ বলে ১৯ রান করা মুশফিক।

এরপর ক্রিজে এসে সেট হওয়ার আগেই বিদায় নেন নাসির হোসেন। ফাঙ্গিসোর বলে রিলে রুশোর তালুবন্দি হন কোনো রান করতে না পারা নাসির। টপঅর্ডারের ছয় ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয়ে পড়া টাইগারদের রানের চাকা সচল রাখার চেষ্টা করেন রনি তালুকদার আর লিটন দাস। পনেরতম ওভারে ফাঙ্গিসোর বলে ১০ রান করে বিদায় নেন লিটন।

দলীয় ১০৩ রানের মাথায় দলের সপ্তম উইকেট হারানোর পর ব্যাটিংয়ে আসেন মাশরাফি। দুটি ছক্কা হাঁকিয়ে জয়ের আশা জোগানো টাইগার দলপতিকে বোল্ড করে ফেরান কাইল অ্যাবোট। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে মাশরাফি ৮ বলে করেন ১৭ রান।

অভিষেক ম্যাচে রনি তালুকদার ২২ বলে করেন ২১ রান। কাইল অ্যাবোটের বলে শেষ ওভারে বোল্ড হন তিনি।

দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারী দ. আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে তোলে ১৬৯ রান।

এর আগে দ. আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে তুলেছে ১৬৯ রান। জিততে হলে ও সিরিজে সমতা রাখতে টাইগারদের করতে হবে ১৭০ রান।

স্বাগতিকদের হয়ে নাসির হোসেন দুটি, আরাফাত সানি এবং মুস্তাফিজ একটি করে উইকেট তুলে নেন। শেষ দিকে ডেভিড মিলার ২৮ বলে ৩০ এবং রিলে রুশো ৬ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।

এর আগে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পাওয়া প্রোটিয়াদের হয়ে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং উদ্বোধন করতে নামেন কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্স। টাইগারদের হয়ে বোলিং শুরু করেন আরাফাত সানি। প্রথম ওভার থেকে প্রোটিয়ারা ৯ রান তুলে নেয়।

আরাফাত সানি, নাসির হোসেন, সাকিব আল হাসান, মুস্তাফিজ আর মাশরাফি বোলিং করলেও দলীয় এগারোতম ওভারে এসে উইকেটের দেখা পান আরাফাত সানি। ডি কককে সাব্বিরের তালুবন্দি করেন সানি। আউট হওয়ার আগে ওপেনিং জুটিতে ৯৫ রান তুলে ফেলেন প্রোটিয়া দুই ওপেনার। মিডউইকেটে ক্যাচ দেওয়ার আগে ডি কক করেন ৪৪ রান। ৩১ বলে চারটি চার আর দুটি ছয়ে ডি কক তার ইনিংসটি সাজান।

পরের ওভারে আক্রমণে এসে নাসির হোসেন ফিরিয়ে দেন ডুমিনিকে। ৬ রান করে সাকিবের তালুবন্দি হন ডুমিনি। পরের বলেই ভিলিয়ার্সকে ফিরিয়ে দেন নাসির। উইকেটের পেছনে থাকা মুশফিকের গ্লাভসবন্দি হওয়ার আগে ভিলিয়ার্স ৩৪ বলে ৬ চারে করেন ৪০ রান।

আরাফাত সানি আর নাসির হোসেনের পর উইকেট পান মুস্তাফিজ। ফাফ ডু প্লেসিসকে মুশফিকের তালুবন্দি করেন বাঁহাতি এ পেসার। আউট হওয়ার আগে প্রোটিয়া দলপতি করেন ১৭ বলে ১৬ রান।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরে পিছিয়ে থাকা বাংলাদেশ সমতা আনার লক্ষ্যে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে। টস জিতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ ম্যাচে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দ. আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

টাইগারদের প্রথম ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সোহাগ গাজী। তার জায়গায় সুযোগ হয়েছে ব্যাটসম্যান রনি তালুকদারের। এ ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হলো রনি তালুকদারের। আর প্রোটিয়াদের স্কোয়াড থেকে বাদ পড়েছেন রাবাদা। তার জায়গায় সুযোগ পেয়ে অভিষেক হয়েছে এডি লি’র।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ