খেলা

ইউনূসের দেড়শ রানে ভর করে জিতলো পাকিস্তান

পাকিস্তান-শ্রীলঙ্কা
পাকিস্তান-শ্রীলঙ্কা

পাল্লেকেল্লেতে সিরিজ নির্ধারণী টেস্টে মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ৩৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইউনূস খানের দেড়শ রানে ভর করে জয় তুলে নেয় তারা। এ জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো পাকিস্তান।

২ উইকেটে ২৩০ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনে ব্যাট করতে নামে পাকিস্তান। দিনের শুরুতেই শান মাসুদের উইকেট হারায় তারা। ব্যক্তিগত ১২৫ রানে থারিন্ডু কৌশলের বলে দিনেশ চান্দিমালের তালুবন্দী হন শান।

তবে আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান ইউনূস খান ও অধিনায়ক মিসবাহর ব্যাটে জয়ের পথে এগুতে থাকে সফরকারিরা। দেড়শ রান করেন ইউনূস। শেষ পর্যন্ত ইউনূস-মিসবাহর ৬৭ রানের অবিচ্ছেদ্য জুটিতে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান।

এর আগে, প্রথম ইনিংসে ২৭৮ ও দ্বিতীয় ইনিংসে ৩১৩ রান করে শ্রীলঙ্কা। অন্যদিকে, পাকিস্তান প্রথম ইনিংসে করে ২১৫ রান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ