খেলা

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে জকোভিচ

নোভাক জকোভিচ
নোভাক জকোভিচ

উইম্বলডনের পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। এদিকে, নারী এককের সেমিফাইল নিশ্চিত হয়েছে সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা, আগ্নিয়েস্কা রাদওয়ানেস্কা ও গ্যাবিন মাগুরেজার।

সুপার সেমির লড়াইয়ে মারিয়া শারাপোভার সঙ্গে লড়বেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামস; আগ্নিয়েস্কার প্রতিপক্ষ গ্যাবিন মাগুরেজা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জকোভিচের সঙ্গে তুমুল লড়াই হয়েছে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের। প্রথম দুই সেট ব্রেক পয়েন্টে গেলে সে দুটোতেই হেরে পিছিয়ে পড়েন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান জকোভিচ। বৃষ্টির বাধায় আধ ঘন্টা বিরতির পর খেলা শুরু হলে টানা তিন সেট জিতে কোয়ার্টার ফাইনালে ওঠেন সার্বিয়ান তারকা।

নারী এককে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস ভিক্টোরিয়া আজারেঙ্কাকে সরাসরি সেটে ৩-৬, ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন এ নিয়ে টানা ২৬ ম্যাচ অপরাজিত ২০টি গ্র্যান্ড স্ল্রাম জেতা সেরেনা উইলিয়ামস। সুপার সেমির লড়াইয়ে সেরেনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন সাবেক চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভাকে।

দ্বিতীয় সেটে হেরে গেলেও ৬-৩, ৭-৩, ৬-২ গেমে জিতে দীর্ঘদিন পর উইম্বেলডনের সেমিফাইনালে উঠেছেন চতুর্থ শীর্ষ বাছাই শারাপোভা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ