খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল: জয় পেলো শেখ রাসেল

জয় পেলো শেখ রাসেল
জয় পেলো শেখ রাসেল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের চতুর্দশ রাউন্ডে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে তারা।

এ জয়ে ১২ ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ছাব্বিশ। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট মোহামেডানের।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। প্রথমার্ধের শেষ প্রান্তে জাহিদ হোসেনের ফ্রি-কিক থেকে গোল করে শেখ রাসেলকে লিড এনে দেন মিঠুন চৌধুরী। ০-১ গোলে পিছিয়ে পড়ে মোহামেডান।

৮২ মিনিটে হেমন্ত ভিনসেন্টের গোলে লিড বাড়িয়ে ২-০ করে শেখ রাসেল। খেলার শেষ প্রান্তে ইসমাইল বাঙ্গুরা পেনাল্টি থেকে গোল করলে ব্যবধান কমায় মোহামেডান। ২-১ গোলের জয় পায় শেখ রাসেল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ